ঢাকাSunday , 22 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

Link Copied!

armsপাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাফিজুর রহমান (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঢুলটি এলাকায় এ ঘটনা ঘটে। হাফিজুর উপজেলার দেবীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, উপজেলার দাশুড়িয়া হাটে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন হাফিজুর। ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঢুলটি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে হাফিজুরের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা হাফিজুরকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা হাফিজুরকে মৃত ঘোষণা করেন।