ঢাকাFriday , 20 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজাকার জঙ্গি নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না

Link Copied!

Enuকুষ্টিয়া প্রতিনিধি : ‘জামায়াত, রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না’এমন মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গণতান্ত্রিক উপায়ে ইসি গঠন না হলে বিএনপি আন্দোলনে নামবে দলটির এমন বক্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, নির্বাচন ও গণতন্ত্রের প্রস্তাব নিয়ে আলোচনা পরে। খালেদা জিয়া আগে জামায়াত, রাজাকার ও জঙ্গি ছাড়ুক। মন্ত্রী আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান আদালত নাকচ করে দেওয়ার পরে অনির্বাচিত সরকার গঠনের আর কোনো অবকাশ বাংলাদেশে নেই।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।