ঢাকাThursday , 19 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপের সুযোগ নেই

Link Copied!

Obaidul Kaderনারায়ণগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ করার সুযোগ নেই।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর চার লেন প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন বলেন, রাষ্ট্রপতি সব দলের সঙ্গে সংলাপ করেছেন। তার এখতিয়ার নির্বাচন কমিশন গঠন করার। তিনি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। কাজেই নির্বাচন কমিশন গঠন নিয়ে অন্য কোনো দলের সঙ্গে সংলাপ করার সুযোগ নেই।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় অপরাধীদের জন্য সতর্ক বার্তা। সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে দল থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, জাপান-বাংলাদেশের যৌথ সহায়তায় এ তিনটি সেতু নির্মাণে ব্যয় হবে সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে জাইকা দেবে সাড়ে ছয় হাজার কোটি টাকা। বাংলাদেশ দেবে দুই হাজার কোটি টাকা।