ঢাকাThursday , 19 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

Link Copied!

Khaledaনিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতিহা পাঠ করে মোনাজাত করা হয়।
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নিহত হন তিনি।