ঢাকাTuesday , 17 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সিইসি চায় জমিয়ত

Link Copied!

Jamitaনিজস্ব প্রতিবেদক : অবসরপ্রাপ্ত কোনো প্রধান বিচারপতিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ইসি গঠন নিয়ে সংলাপে এ প্রস্তাব দেয় দলটি।
সংলাপ শেষে দলটির নির্বাহী সভাপতি মুফতি ওয়াক্কাস বলেন, ‘আমাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে। আমরা মূলত দুটি প্রস্তাবের ওপর গুরুত্ব দিয়েছি।’
দলটির প্রস্তাবনায় বলা হয়, অবসরপ্রাপ্ত কোনো প্রধান বিচারপতিকে সিইসি হিসেবে নিয়োগ দেয়া। আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন অবসরপ্রাপ্ত সচিব (মন্ত্রিপরিষদ বা মুখ্য সচিব নয়), একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (যার পদমর্যাদা ব্রিগেডিয়ার জেনারেলের নিচে নয়)।
প্রস্তাবনায় আরও বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের ব্যাপারে যেন কোনো সরকারের আমলেই জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ না থাকে। তাদের কারও বিরুদ্ধে যেন কোনো দলের সঙ্গে সক্রিয় রাজনীতির অভিযোগ না থাকে।