ঢাকাMonday , 16 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান সরকারের আমলে অপরাধীরা ছাড় পাবে না’

Link Copied!

Kaderনিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে কোনো অপরাধী ছাড় পাবে না।’
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সেল আয়োজিত বিএনপি-জামায়াতের বর্বরোচিত তাণ্ডব ও অগ্নিসন্ত্রাসের খণ্ড চিত্র প্রর্দশনী অনুষ্ঠান তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অপরাধী সে অপরাধীই। সে যত বড় প্রভাবশালী বা প্রতাপশালী হোক না কেন, ছাড় পাবে না। বর্তমান সরকারের আমলে অপরাধ করে পার পাওয়া যায় না। নারায়ণগঞ্জে ৭ খুন মামলার রায় তারই প্রমাণ। এ রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা করছি।
তিনি বলেন, ন্যায়বিচার যে হয়, সেটাই আজকে ৭ খুনের মামলার রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে। অপরাধ করে দায়মুক্তি সম্ভব নয়।