ঢাকাSunday , 15 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক মনজুরুল হান্নান

Link Copied!

DG-DAE-Monjurul-Hannanনিজস্ব প্রতিবেদক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে কৃষিবিদ মো. মনজুরুল হান্নান যোগদান করেছেন। গত ১২ জানুয়ারি তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের প্রশাসন ও অর্থ উইং-এর পরিচালকের দায়িত্বে নিযুক্ত ছিলেন।
মো. মনজুরুল হান্নান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) হতে বিএসসি ইন এগ্রিকালচার (সম্মান) কোর্স সম্পন্ন করেন। ১৯৮২ সালের ১০ মার্চ বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করেন। চাকরি জীবনে তিনি উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।