ঢাকাSunday , 15 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াতের ‘অগ্নিসন্ত্রাস’ এর চিত্র প্রদর্শন করবে আ.লীগ

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ‘অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য’ এর চিত্র প্রদর্শন করবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ। আগামী ১৬ ও ১৭ জানুয়ারি সোম ও মঙ্গলবার শিল্পকলা একাডেমির চিত্রশালায় এ চিত্র প্রদর্শনী হবে।
রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ চিত্র প্রদর্শনী উপলক্ষে আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে একটি আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সভাপতিত্ব করবেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
এ ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তি এবং বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাসের শিকার হওয়া অনেকেই আলোচনা সভায় উপস্থিত থাকবেন।