ঢাকাSunday , 15 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৬ ডাকাত আটক

Link Copied!

arrestকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীতে ১০ ঘণ্টার অভিযানে অস্ত্রসহ ছয় ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।
রোববার সকাল ১০টার দিকে নগরীর ধর্মপুরে এ অভিযান চালানো হয়।এ সময় উদ্ধার করা হয় দুটি থ্রি নট থ্রি, তিনটি এলজি, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন।
কুমিল্লা র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, নগরীর ধর্মপুরে অপরাজিতা নামের একটি মেসে অবস্থান নিয়ে ডাকাত দল বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংবাদের ভিত্তিতে গত রাত ১০টার দিকে ওই এলাকা ঘেরাও করে র‌্যাব। প্রথমে দলনেতা শামছুদ্দিন কালুকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে অন্যদেরও আটক করা হয়। এ সময় বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়।