ঢাকাSaturday , 14 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসির বিষয়ে আলোচনার সুযোগ নেই

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে বিএনপির সঙ্গে সরকারের আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী নির্বাচন ও রাজনীতির গতিপথ নির্ধারণ করবেন।
মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নির্বাচনে যাবে না। এ কথা তারা কোথায় বলেছে? আমরা বিশ্বাস করি, তারা নির্বাচনে আসবে। আলোচনার কথাটা তো তারা সবসময় বলছে। তবে এই বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। ইসি নিয়ে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে এবং তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন। নির্বাচন কমিশনই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। এটা তো সরকারের দায়িত্ব না।
আগামী নির্বাচনের জন্য ইসি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসা দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আশা করব, সবাই ধৈর্যের পরিচয় দেবেন এবং ধৈর্যের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কাজ করে যাবেন।
একই সঙ্গে বিএনপির উদ্দেশে বলেন, আপনারা এক বছর ধৈর্য দেখিয়েছেন। নির্বাচন পর্যন্ত আরো ধৈর্য দেখাতে থাকুন এবং নির্বাচনে অংশ নিন, এটা আমরা চাই। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই।
ইসি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ইসি নিয়ে সংলাপ প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতির যেকোনো সাংবিধানিক সিদ্ধান্ত ১৪ দল মেনে নেবে বলেও জানান তিনি।
নাসিম বলেন, আমরা জোটগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ২০ ও ২১ জানুয়ারি বগুড়া ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় গিয়ে গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করব।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মাহবুব-উল আলম হানিফ, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী, ড. আবদুস সোবহান গোলাপ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুকুল বোস, জাসদের শিরীন আখতার, নাজমুল হক প্রধান, ওয়ার্কাস পাটির ফজলে হোসেন বাদশা, আনিসুর রহমান মল্লিক, ডা. ওয়াজেদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন প্রমুখ। তার আগে ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।