ঢাকাThursday , 12 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৬ বছরে যা হয়নি, ৩ বছরে তার চেয়ে বেশি হয়েছে

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : ২৬ বছরে যা হয়নি, গত তিন বছরে এর চেয়ে বেশি উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শেখ হাসিনা সরকারের সাফল্য অভাবনীয়, দাবি করে তিনি বলেন, ‘গত ২৬ বছরে যা হয়নি, গত তিন বছরে এর চেয়ে বেশি উন্নতি হয়েছে।’
বৃহস্পতিবার সকালে সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শীতবস্ত্র বিতরণের সময় এ মন্তব্য করে ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে।
এ সময় ওবায়দুল কাদের সারা দেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিন বছরে যারা আন্দোলনে থাকতে পারেনি, তাদের মুখে এসব কথা রূপকথার রাজ্যের রঙিন খোয়াবের মতো। এসব শুনে লাভ নেই।’
আওয়ামী লীগ সরকারের তিন বছরের সফলতা-ব্যর্থতা নিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি। এটা শেখ হাসিনার সরকারের অভাবনীয় সাফল্য। তবে আমরা তো মানুষ, ফেরেশতা নই, কিছু ব্যর্থতা তো থাকবেই।’
শীতবস্ত্র বিতরণে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।