ঢাকাThursday , 12 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি ২৬ জানুয়ারি

Link Copied!

Khaledaনিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।
আজ এই মামলায় খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে এ দিন ধার্য করেন। এর আগে বেলা ১১টার দিকে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজও একই আদালতে চলছে। এই মামলায় সকাল সাড়ে ১০টার দিকে দুদকের তৎকালীন পরিচালক নূর আহমেদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা শুরু করেন খালেদা জিয়ার আইনজী আব্দুর রেজ্জাক খান।
প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।