ঢাকাTuesday , 10 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনসভায় নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করতে গান

Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সমাবেশ শুরুর আগে নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করতে গাওয়া হচ্ছে জাতীয় সংগীত ও বিভিন্ন দেশাত্মবোধক গান।
রাজধানী ও তার আশেপাশের জেলাগুলো থেকে আসা আওয়ামী লীগ ও ভাতৃপ্রতীম সংগঠনগুলোর নেতা-কর্মীরা গান উপভোগ করছেন। অনেকে গানে গানে সুর মেলাচ্ছেন। সুশৃঙ্খলভাবে যোগ দিচ্ছেন সভাস্থলে। জনসভাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী ও তার আশপাশের এলাকাজুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।