ঢাকাSunday , 8 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তল্লাশির নামে অশালীন আচরণ করা হচ্ছে

Link Copied!

fakrulনিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। পুলিশ দলীয় নেতাকর্মীদের বাসায় তল্লাশির নামে ‘ভাঙচুর ও পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ’ করেছে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপ্তির বাসায় তল্লাশির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘সম্পুর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর বর্তমান শাসকগোষ্ঠী জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে বিরোধী নেতা-কর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে। দীপ্তির বাসায় পুলিশি তল্লাশির নামে ভাঙচুর ও পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার বর্তমান সরকারের আমলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সরকারের অপকর্মের ধারাবাহিকতা ও চলমান প্রক্রিয়া।’
অপর এক বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান এবং চট্টগ্রাম বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম তল্লাশির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।