ঢাকাSaturday , 7 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমাবেশের অনুমতিতে সরকারের হাত নেই

Link Copied!

nasimসাভার প্রতিনিধি : গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি যে সমাবেশ করতে চাচ্ছে সেটির অনুমোদনের বিষয়ে সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এটি পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর এখতিয়ার। তারা পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেবেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্থানীয় শেখ ফুজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের উদ্যোগে আয়োজিত ‘উইন্টার রান অ্যান্ড কার্নিভাল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বপন, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নুর আশিকিন মুহ্দতাইব, শেখ ফুজিতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. মিল্লাত এমপি, সাভারের স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান।
উল্লেখ্য, ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু তাদের অনুমতি না দেওয়ায় সেখানে সমাবেশ করতে পারেনি দলটি।