ঢাকাThursday , 5 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন মেয়র আইভী

Link Copied!

hasina-iveনিজস্ব প্রতিবেদক : শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। আইভীর সঙ্গে শপথ নিয়েছেন সেখানকার নির্বাচিত ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথবাক্য পাঠ করান। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরফুল ইসলাম, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন শামীম ওসমানের ভাই ও জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান। এর আগের মেয়াদে শামীম ওসমানকে হারিয়েই মেয়র হন আইভী। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক।
গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।