ঢাকাWednesday , 4 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যাচার করলে ফখরুল-রিজভীর বিরুদ্ধেও মামলা হবে

Link Copied!

Hasan Mahmudনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, মিথ্যাচার অব্যাহত রাখলে শুধু খালেদা জিয়াই নয়, মির্জা ফখরুল ও রিজভীর বিরুদ্ধেও মামলা করা হবে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, মিথ্যাচারের বিরুদ্ধে মামলা করার অধিকার যেমন একজন সাধারণ নাগরিকের আছে, তেমনি তা সরকার এবং সরকারি দলেরও আছে।
পদ্মা সেতুতে দুর্নীতি হচ্ছে বলে সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে মন্তব্য করেছেন তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি প্রমাণ করতে না পারলে মামলা করা হবে।
এরপর এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পদ্মা সেতুতে দুর্নীতির কথা ফের বলেন। তার পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সারা পৃথিবী আজ শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনসহ বিশ্বনেতারা উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। আর বিএনপি চেয়ারপারসন প্রশংসা তো করছেনই না, বরং মিথ্যাচার করছেন।’
তিনি বলেন, ‘আসলে বিএনপির হয়েছে কি- যারে দেখতে নারি, তার চলন বাঁকা। দেশের অব্যাহত উন্নয়ন বিএনপি ও খালেদা জিয়ার গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে।’
হাছান মাহমুদ বলেন, ‘পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করা যে ভুল হয়েছে, তা পরবর্তী সময়ে বিশ্বব্যাংক স্বীকার করেছে। তারা সেই খাতের জন্য বরাদ্দ অর্থ বাংলাদেশের উন্নয়নের অন্য প্রকল্পে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তাদের এই আগ্রহের কথা আমলে নিয়ে সরকার চট্টগ্রাম-কক্সবাজার চার লেন প্রকল্পসহ আরো কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বব্যাংকের অর্থ ব্যবহারের কথা বিবেচনা করছে।’
খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সারা পৃথিবী যেখানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করছে, সেখানে আপনি মিথ্যাচার করছেন। আপনি প্রশংসা করতে না পারলে অন্তত স্বীকার করে নিন যে, এই সরকারের আমলে উন্নয়ন হচ্ছে। আর কোনো পরামর্শ থাকলে দিতে পারেন, পরামর্শ গ্রহণের মানসিকতা আমাদের আছে।’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন চিত্ত রঞ্জন দাস, এম এ করিম, অরুণ সরকার রানা, শাহাদাত হোসেন প্রমুখ।