ঢাকাWednesday , 4 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিষ্ঠাবার্ষিকী : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ছাত্রলীগের

Link Copied!

sebok-legueeনিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার ভোরে ছাত্রলীগ রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর ছাত্রলীগও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কাটা হয় কেক। এরপর অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। নতুন সাজে সজ্জিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস। ঢাবি ক্যাম্পাসের দেয়ালচিত্রে সংগঠনটির গৌরবোজ্জ্বল ইতিহাস- ‘চিত্রপটে বাংলাদেশ ছাত্রলীগ’ এবার নতুন আঙ্গিকে শোভাবর্ধন করেছে।
দেয়ালচিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবিসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের ডিজটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ফুটে উঠেছে।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্রের আন্দোলনে ভূমিকা তুলে ধরতে সংগঠনের গৌরবোজ্জ্বল ভূমিকা দেয়াল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা অধিকার আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ সংগঠনের সোনালি অর্জনগুলো তুলে ধরা হয়েছে।