ঢাকাWednesday , 4 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইসিসির হল অব ফেমে আর্থার মরিস

Link Copied!

pictureস্পোর্টস ডেস্ক : ৮২তম ক্রিকেটার হিসাবে আইসিসির হল অব ফেমে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান আর্থার মরিস।
অস্ট্রেলিয়ার হয়ে ৪৬ টেস্ট খেলেছেন আর্থার মরিস। বাঁহাতি এ ওপেনার ৪৬.৪৮ গড়ে রান করেছেন ৩৫৩৩। সর্বোচ্চ ২০৬। ১২টি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরির ইনিংস রয়েছে তার। ২০১৫ সালের আগস্টে ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরিস।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আর্থার মরিসের হয়ে এ সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী জুবিথ মরিস। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়াহ পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টের চা-বিরতির সময় মাঠে এ সম্মাননা তুলে দেন।
জুবিথ মরিস বলেন,‘এ সম্মান সত্যিই অভূতপূর্ব। এ সম্মান ও পুরস্কারের সঙ্গে হাজারো স্মৃতি আমার ঘরে আবারও প্রবেশ করছে।’