ঢাকাSaturday , 15 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত-শিবিরের মিছিলে গুলি

Link Copied!

police-shootরাজশাহী প্রতিনিধি : নগরীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বের করা জামায়াত-শিবিরের ঝটিকা মিছিলে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার বেলা ২টার দিকে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার সহকারি কমিশনার ইফতে খায়ের আলম জানান, বেলা ২টার দিকে হঠাৎ করে কয়েকজন জামায়াত-শিবির নেতাকর্মী একত্রিত হয়ে ঝটিকা মিছিল বের করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
তবে এ ঘটনায় কোনো হতাহত বা কাউকে আটক করা সম্ভব হয়নি।