ঢাকাMonday , 2 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদাকে দুর্নীতির প্রমাণ দিতে হবে

Link Copied!

Obaidul Kaderobaiনিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হচ্ছে- খালেদা জিয়ার এমন মন্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির প্রমাণ দিতে না পারলে খালেদা জিয়াকে মামলার সম্মুখীন হতে হবে।’
সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ৫ জানুয়ারির কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। মিথ্যাচার করে আপনি (খালেদা জিয়া) পদ্মা সেতুর অগ্রযাত্রা থামিয়ে দিতে পারবেন না। এ প্রকল্পের ৪০ ভাগ কাজ ইতিমধ্যে শেষে হয়েছে। যথাসময়ে পদ্মা সেতুর কাজ শেষ হবে।
রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা মন্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘সঠিক তথ্য, প্রমাণ দিয়ে আপনার (খালেদা জিয়া) বক্তব্য প্রমাণ করুন, প্রমাণ করতে না পারলে বক্তব্য প্রত্যাহার করুন। অন্যথায় আপনাকে মামলার সম্মুখীন হতে হবে।’