ঢাকাMonday , 2 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ জানুয়ারি শপথ নেবেন আইভী

Link Copied!

aiveনিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিতদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। ওই দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথবাক্য পাঠ করানো হবে।
গত ২৮ ডিসেম্বর নির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করে ইসি। এরপরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে শপথ আয়োজনে স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক সংশ্লিষ্টদের এ সংক্রান্ত আমন্ত্রণপত্রও পাঠিয়েছেন।
নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন। এই নির্বাচনে একজন মেয়রের সঙ্গে ২৭ সাধারণ কাউন্সিলর ও ৯ সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।