ঢাকাThursday , 29 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : নদী দখল ও দূষণকারীরা এ যুগের রাজাকার, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের নদ-নদী দখল, দূষণ প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, নদীর তীর দখলরোধ ও দূষণরোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নৌপথ খনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। দখল ও দূষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। নদী দখল ও দূষণকারীরা এ যুগের রাজাকার।
তিনি বলেন, সরকার নদীর দখল ও দূষণরোধে শক্তিশালী কমিটি গঠন করেছে। ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করতে নৌবাহিনী সহযোগিতা করবে। শেখ হাসিনার সরকার যেভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখে দিয়েছে, ঠিক সেভাবেই নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
নৌ-পরিবহনমন্ত্রী বলেন, ঢাকার চারদিকে নদী তীরের উচ্ছেদকৃত ভূমি পুনরায় যাতে দখল না হয় সেজন্য বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষা নদীর তীর রক্ষায় কাজ করা হচ্ছে। ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। চলতি মেয়াদে আরো ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে ঢাকা শহরের দু’পাশে ২৪০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে।
জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদ-নদী দখল, দূষণ প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী সেমিনারের আয়োজন করে। এ সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শতাধিক প্রতিনিধি অংশ নেন।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মো. আলাউদ্দিন।