ঢাকাWednesday , 28 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীন ইসির সঙ্গে নিরপেক্ষ সরকারও প্রয়োজন

Link Copied!

Khaledaনিজস্ব প্রতিবেদক : নিরপেক্ষ সরকার ছাড়া শুধু স্বাধীন নির্বাচন কমিশন হলেও তাতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেজন্য স্বাধীন ইসির সঙ্গে নির্বাচনের সময়ে নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বড়দিন উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, যেনতেন নির্বাচন কমিশন গঠন করা হলে গণতন্ত্র ফিরে আসবে না।
নারায়ণগঞ্জ সিটি করপোরশন নির্বাচন সুষ্ঠু হয়নি, এ দাবি করে বিএনপি নেত্রী বলেন, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই স্বাধীন নির্বাচন কমিশনের সাথে সাথে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।
দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই মন্তব্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের জন্য এক রকম আইন, আর অন্য সকলের জন্য আরেক রকম আইন। আওয়ামী লীগের লোকেরা অন্যায় করেও পার পেয়ে যায়, বিচার হয় না। সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে আওয়ামী লীগের লোকরা জড়িত। এদের ধরলেই সব বের হয়ে আসবে। কারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত।’
বর্তমান সরকারের শাসনামলে কোনো ধর্মের লোক নিরাপদ নয়, অভিযোগ করে বিএনপি প্রধান বলেন, ‘সংখ্যালঘুরা আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। হিন্দুদের জায়গা দখল করা হয়েছে। কিন্তু বিএনপি মুসলমান, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মের লোকদের সমানভাবে দেখে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সকল ধর্মের লোকদের নিয়ে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই।’
মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্তাসহ বিএনপি ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।