ঢাকাWednesday , 28 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র হত্যা দিবসে’ সমাবেশ করবে বিএনপি

Link Copied!

rezbiনিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বছর পূর্ণ হওয়ার দিন (৫ জানুয়ারি) দেশব্যাপী ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে বিএনপি। এদিন দলটি কলোব্যাজ ধারণ ও কালো পতাকা মিছিল করবে। এ উপলক্ষে ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় দলটি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘৫ জানুয়ারি সারা দেশে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সব জেলা ও মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপির নেতা-কর্মীরা। একই সঙ্গে কালো ব্যাজ ধারণ করা হবে। এ ছাড়া ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি।’ সমাবেশ উপলক্ষে যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।
রিজভী বলেন, ‘৫ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচনের নামে ক্ষমতা দখল করেছে। এ নির্বাচনে চতুষ্পদ জন্তু ছাড়া কোনো ভোটার ছিল না। তাই এ দিনকে সবাই গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।