ঢাকাSunday , 25 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জঙ্গিদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলে দমন সম্ভব : ইনু

Link Copied!

Inuকুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে জঙ্গি আক্রমণকারীদের পেছনে যারা আছে তাদেরকে বিচারের সন্মুখীন করা হবে। খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলে আমরা জঙ্গি দমনে এগিয়ে যেতে পারতাম।
রোববার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে দেশে জঙ্গি দমনে সরকারের সফলতা সর্ম্পকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জঙ্গি দমনের যুদ্ধে ইউরোপ-আমেরিকার থেকে শেখ হাসিনার সরকার এগিয়ে। দেশে শান্তি প্রতিষ্ঠা হলেও আমরা কখনো স্বীকার করিনি জঙ্গি দমনের যুদ্ধ শেষ হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সর্ম্পকে ইনু বলেন, বিএনপির নেতৃবৃন্দকে স্বীকার করে নেওয়া উচিত যে তারা নির্বাচনে পরাজিত হয়েছেন। তারা জঙ্গি দমনের যুদ্ধে এখনো জঙ্গির পক্ষেই আছেন।
এসময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।