ঢাকাSunday , 25 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই নেত্রীর আলোচনা চান শামসুজ্জামান

Link Copied!

DUDUনিজস্ব প্রতিবেদক : নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট সংকট নিরসনে দুই নেত্রীর মধ্যে আলোচনা চান বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। তিনি মনে করেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যে এক ঘণ্টার সংলাপে সব ধরনের সংকট কেটে যাবে।
রোববার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের প্রাক্তন আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নুর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
শামসুজ্জামান দুদু বলেন, দেশে এই মুহূর্তে যে গণতন্ত্র ও ভোটাধিকারের সংকট চলছে এটি সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আলোচনা প্রয়োজন। আলোচনায় বসলে সকল সমস্যার সমাধান মাত্র এক ঘণ্টায় সমাধান হয়ে যাবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয়ী হওয়ায় জনপ্রিয়তা প্রমাণে তাদের জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
তিনি বলেন, ‘নাসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তাকে বুকে টেনে নিয়েছেন। আমাদের প্রশ্ন, প্রধানমন্ত্রী কি তাকে সত্যিই বিজয়ের আনন্দে বুকে টেনে নিয়েছেন। যদি সত্যিই প্রধানমন্ত্রী আইভিকে বিজয়ের আনন্দে বুকে টেনে নিয়ে থাকেন, তখন আমরা ধারণা করতেই পারি আপনাদের জনপ্রিয়তা অনেক বেশি। তাহলে আসুন দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাছাই করি।
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জাসাসের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী মনির খান, ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।