ঢাকাSunday , 25 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খ্রিস্টানদের সুন্দরভাবে বসবাসের সুযোগ দিতে হবে

Link Copied!

meher-afroj-chumkiকালীগঞ্জ সংবাদদাতা : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন সুন্দরভাবে বসবাসের সুযোগ দিতে হবে। তারা যেন নিজেদের সংখ্যালঘু মনে না করে সে ব্যাপারে দৃষ্টি রাখতে হবে।
রোববার দুপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে উপজেলার তুমলিয়া খ্রিস্টান ধর্মপল্লীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।
মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সব ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে গেছেন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয় বেড়েছে। কর্মসংস্থানের পরিধি বেড়েই চলছে। এই ধারা অব্যাহত রাখতে সকল ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ে উঠবে।
তুমলিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত আলবিন গমেজের সভাপতিত্বে ও তুমলিয়া প্যারিস কাউন্সিলের সহসভাপতি বাদল বেনজামিন রোজারিওর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যার মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, নারী ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল গণি প্রমুখ।