ঢাকাSaturday , 24 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীরা অনেক এগিয়ে গেছে : এলজিআরডিমন্ত্রী

Link Copied!

mosarrof-hosenফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের নারীরা অনেক এগিয়ে গেছে। নারীরা এখন পুরুষের চেয়েও বেশি দক্ষতা আর বুদ্ধিদীপ্ত হয়ে কাজ করছে বলেও বাংলাদেশ এত দ্রুত এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী শনিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নারীদের দক্ষতা নিজেদেরকেই প্রমাণ করে সব ক্ষেত্রে অবদান রাখতে হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব অমিতাভ সরকার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্ত আব্দুর রশিদ প্রমুখ।
বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার নারী নেত্রীরা কর্মশালায় অংশ নেন।