নিজস্ব প্রতিবেদক : নতুন বছর ২০১৭ সালের প্রথম দিন ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন কৃষিবিদদের সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)’র নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এই কমিটি আগামী ২০১৭-১৮ মেয়াদে কেআইবি’র নেতৃত্ব দেবে।
নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন কৃষিবিদ এ.এম.এম সালেহ এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স। এ.এম.এম সালেহ একজন সফল ব্যবসায়ী, তিনি কেআইবি’র বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি। মো. খায়রুল আলম প্রিন্স বিসিএস (কৃষি) এসোসিয়েশনের বর্তমান মহাসচিব এবং কেআইবি’র বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে কর্মরত।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন-সিনিয়র সহ-সভাপতি ড. শহীদুর রশিদ ভুঁইয়া, সহ-সভাপতি চৈতন্য কুমার দাস, ড. মো. মাহবুব আলম, যুগ্ম মহাসচিব মকসুদ আলম খান মুকুট, প্রফেসর ড. কে এম জাকির হোসেন, মোসাম্মৎ নাসিমা সুলতানা পপি, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান তরফদার, দপ্তর সম্পাদক এস এম মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. মো. আব্দুল বারী, প্রচার সম্পাদক ড. মো. বেলাল হোসেন, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক এস. তাসাদ্দেক আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আমিনুল বারী মিরু, কারিগরি ও গবেষণা সম্পাদক মো. আবু সাইদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস বেগম, কৃষি পরিবেশ বিষয়ক সম্পাদক এ এস এম হোসাইন আল ফারুক, কৃষি শিল্প ও বাণিজ্য সম্পাদক দেবাশীষ ভৌমিক, কোষাধ্যক্ষ এম আমিনুল ইসলাম।

