ঢাকাTuesday , 20 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেআইবি’র অগ্রযাত্রায় নারী কৃষিবিদদের অংশগ্রহণ শীর্ষক মতবিনিময় সভা

Link Copied!

kib-buildingনিজস্ব প্রতিবেদক : কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)’র অগ্রযাত্রায় নারী কৃষিবিদদের অংশগ্রহণ শীর্ষক একটি মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার রাজধানীর খামারবাড়িস্থ কেআইবি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং কেআইবি’র সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।
কেআইবি’র সহ-সভাপতি কৃষিবিদ বাসস্তী রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ এ.এম.এম সালেহ এবং মহাসচিব কৃষিবিদ মো. মোবারক আলী। সম্মানিত অতিথি ছিলেন ডা. শামীমা সুলতানা চৌধুরী (রিতা) ও ফারজানা সাবরীন রিপা।
অনুষ্ঠান পরিচালনা করেন কেআইবি’র মহিলা বিষয়ক সম্পাদক কৃষিবিদ বিলকিস বেগম।