ঢাকাFriday , 16 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান।
সেতুমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
জামায়াত নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি বিচারাধীন। বিচারাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।
যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে সরকারের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অপেক্ষা করুন।
মন্ত্রী বলেন, লক্ষ্য অর্জনে সবাইকে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য স্বাধীনতার চেতনার ধারক মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এক মঞ্চে আসতে হবে।