ঢাকাTuesday , 13 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলুন দেশকে রাজাকারমুক্ত করি

Link Copied!

yasef-osmanনিজস্ব প্রতিবেদক : দেশকে রাজাকারমুক্ত করতে প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন সেই ডাকে সবাইকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মন্ত্রী। আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ।
ইয়াফেস ওসমান বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। সে হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সাহায্য করা আমাদের দায়িত্ব। বঙ্গবন্ধুর ডাকে ’৭১-এ আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। এবার শেখ হাসিনাকে সাহায্য করতে চলুন আরেকবার যুদ্ধে নামি, দেশের রাজাকার পরিষ্কার করি।
মন্ত্রী বলেন, চলুন আরো একবার শেখ হাসিনার হাতকে শক্ত করে এদেশকে রাজাকারমুক্ত করি। আমরা সবাই মিলে কাজটা করতে পারলে বঙ্গবন্ধু আমাদের যে ঋণে ঋণী করে দেশকে স্বাধীন করে গেছেন, দেশকে রাজাকারমুক্ত করে তার কিছুটা হলেও ঋণ পরিশোধ করে যেতে পারব।
আলোচনা সভায় শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার বলেন, এদেশকে পিছিয়ে রাখতে সুচিন্তিতভাবে ’৭১-এর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।
শহীদ বুদ্ধিজীবীদের নামে বিভিন্ন রাস্তাঘাট, বিনোদনকেন্দ্র স্থাপন, শহীদ বুদ্ধিজীবীদের স্ত্রীদের স্বীকৃতি দেওয়াসহ চার দফা দাবি জানান শহীদ সিরাজ উদ্দিন হোসেনের ছেলে শাহিন রেজা নূর।
রাজনীতির নামে যারা আল বদর-জামায়াত নেতাদের মন্ত্রী বানিয়ে ক্ষমতায় বসিয়েছেন তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার দাবি জানান প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. এসএ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান একে আজাদ, ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মতিন ভূঁইয়া, অ্যাডভোকেট দিদার আলী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।