ঢাকাMonday , 12 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসহায় মানুষের পাশে দাঁড়ান

Link Copied!

ershadনিজস্ব প্রতিবেদক : গৃহহীন, দুঃস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার রাজধানীর বনানী কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান তিনি।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আশ্রয়হীন, শীতবস্ত্রহীন অসহায় নারী, পুরুষ ও শিশু খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তাদের দুঃখ-কষ্ট, ভুক্তভোগী ছাড়া আসলে বাইরে থেকে বুঝার সুযোগ নেই।
এ সময় সরকারসহ বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান হুসেইন মুহম্মদ এরশাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিস্তী, ভাইস চেয়ারম্যান ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, যুগ্ম-মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, আব্দুস সাত্তার, অধ্যাপক গোলাম মোস্তফা, মাসুদুর রহমান মাসুম, জহিরুল ইসলাম মিন্টু, বজলুর রহমান মৃধা প্রমুখ।