ঢাকাSaturday , 10 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াতের মদদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে

Link Copied!

Hanifকুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বাংলাদেশে এখন যদি মানবাধিকার লঙ্ঘিত হয়, তাহলে সেটি বিএনপি-জামায়াত জোটের মদদেই হচ্ছে।
শনিবার দুপুরে কুষ্টিয়ার গোপীনাথ জিউর মন্দিরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি সরকারের আমলে সারাদেশে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। সেটি খালেদা জিয়া এখন ভুলে গেছেন।
তিনি আরো বলেন, জাতীয় সংসদ বিশ্বের মধ্যে একটি সৌন্দর্যমণ্ডিত স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই লুই আই কানের নকশা অনুযায়ী যেখানে যে স্থাপনা ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনা হবে।
এ সময় পৌর মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।