ঢাকাSaturday , 10 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের ওপর স্টিম রোলার চালাচ্ছে মিয়ানমার

Link Copied!

mostafizur-rahman-iranনিজস্ব প্রতিবেদক : মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের ওপর স্টিম রোলার চালাচ্ছ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মিয়ানমারের মুসলমানদের ওপর হামলা-নির্যাতন গণহত্যার প্রতিবাদ ও অং সান সু চির নোবেল পুরস্কার প্রত্যাহারের’ দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। আদর্শ নাগরিক আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করে।
মোস্তাফিজুর রহমান ইরান বলেন, মিয়ানমার সরকার অসহায় রোহিঙ্গাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। আমরা এ নির্যাতনের প্রতিবাদ জানাই। রোহিঙ্গা নির্যাতন বন্ধ হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন আদর্শ নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।