ঢাকাSaturday , 10 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত

Link Copied!

vitaminনিজস্ব প্রতিবেদক : সারা দেশে পালিত হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকাল ৮টায় ক্যাম্পেইন শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলে ।
এবার ২ কোটির বেশি শিশুকে এই ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
সারা দেশে ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়। এ ছাড়া অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্র ছিল। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, টোলপ্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে বসানো হয়। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে তিনজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন।
এ ছাড়া দুর্গম এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে আরো চার দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পর্যালোচনার জন্য প্রতিটি উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
গত বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, বছরে দুবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অন্ধত্ব প্রতিরোধ, স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত ও শিশুমৃত্যু প্রতিরোধ করতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন। বর্তমানে ভিটামিন ‘এ’র অভাবজনিত রাতকানা রোগের হার ১ শতাংশের নিচে রয়েছে।