ঢাকাSaturday , 10 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইভী চাইলে সংসদ থেকে পদত্যাগ করে প্রচারে রাজি

Link Copied!

shamim-osman1নারায়ণগঞ্জ প্রতিনিধি : ‘আইভী চাইলে আমি সংসদ থেকে পদত্যাগ করে তার পক্ষে নির্বাচনী প্রচারে কাজ করতে রাজি আছি।’ শুক্রবার বিকেলে ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, আইভী আমার ছোট বোন। তাকে প্রধানমন্ত্রী নৌকা দিয়েছেন নারায়ণগঞ্জের উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য। আমাদের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি যোগ্য প্রার্থী।
শামীম ওসমান আরো বলেন, আমাদের প্রার্থীর বিপক্ষে সমর্থন ছিল এমন নয়। আমাদের পছন্দ ভিন্ন ছিল। আমাদের মায়ের সমতুল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা দিয়েছেন। এ নৌকা শুধু শেখ হাসিনার নয়, বঙ্গবন্ধুর নৌকা। এ নৌকা কেউ ডুবাতে পারবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।