ঢাকাThursday , 8 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

Link Copied!

vitaminনিজস্ব প্রতিবেদক : আগামী শনিবার দেশের ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ৬-১১ মাসের শিশুকে একটি করে নীল আর ১২-৫৯ মাসের শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যকর্মীসহ সর্বস্তরের সহায়তায় দেশের ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র ও আরো ২০ হাজার অস্থায়ী কেন্দ্রে এই ভিটামিন খাওয়ানো হবে। ২০১৫ সালের জরিপ মতে, আমরা বলতে পারি, এখন ভিটামিন ‘এ’র অভাবজনিত রাতকানা রোগের হার এক শতাংশের নিচে রয়েছে।
জাহিদ মালেক বলেন, সরকারের এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশে শিশুমৃত্যুর হার কমে এসেছে। শিশুর অন্ধত্ব রোধ হয়ে স্বাভাবিক জীবন নিশ্চিত হচ্ছে। এ সময় ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।