ঢাকাTuesday , 6 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৮ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ

Link Copied!

iabনিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ, তাদের নাগরিকত্বসহ পুনর্বাসন প্রদান ও সামরিক জান্তার বিচারের দাবিতে আগামী ১৮ ডিসেম্বর দেশটির অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
এ সময় মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে নেতা-কর্মীরা গুলশানে অবস্থিত দেশটির দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিলসহ স্মারকলিপি জমা দেওয়ার জন্য রওনা দেন।
তবে মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিংগেল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে মিয়ানমার অভিমুখে লংমার্চের এ কর্মসূচি ঘোষণা করা হয়।