ঢাকাSaturday , 3 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্বকের সমস্যায় হলুদের ব্যবহার

Link Copied!

turmericলাইফস্টাইল ডেস্ক : ঘরোয়া উপকরণে শরীরের যত্ন রূপচর্চার ক্ষেত্রে শুধু শাকসবজি বা ফলমূল নয়, সমানভাবে কার্যকরী মশলাও। এমনই একটি মশলা হচ্ছে, হলুদ।
রান্নার ক্ষেত্রে মশলা হিসেবে হলুদ যেমন স্বাদ এনে দেয় তেমনি রোগ-ব্যাধি, শারীরিক সমস্যা মোকাবেলা ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও হলুদের জুড়ি মেলা ভার। জেনে নিন, ঘরোয়া টোটকা হিসেবে হলুদের কিছু উপকারিতা।
ব্রন: ব্রণ দূর করার ক্ষেত্রে সহায়ক হতে পারে হলুদ। ১-৩ চামচ হলুদের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে নিন। এরপর তা ব্রণের ওপর লাগিয়ে রাখুন এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। হলুদের গুণে দূর হবে ব্রণ।
ফেস মাস্ক: ত্বকের যত্ন নিতেও হলুদের গুণই ভরসা হয়ে উঠতে পারে। এক চামচ দই, তিন চামচ হলুদ আর আধা চামচ মধু মিশিয়ে নিলেই তৈরি হবে ফেস মাস্ক। হলুদের গুণে ত্বকের সমস্যা অনেকটাই মিটে যাবে।
চুলকানি সারাতে: চুলকানি সারাতে হলুদ ব্যবহারে ভালো ফল মিলতে পারে। হলুদের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়ে মিশ্রণটি লাগালে চুলকানির উপশম হবে।
মুখের ঘা সারাতে: এক টেবিল চামচ পানিতে এক চিমটি হলুদ, একটু নারকেল তেল মিশিয়ে নিয়ে লাগালে মুখের ঘা সেরে যাবে।
ওজন কমাতে: এক গ্লাস ফোটানো পানিতে হাফ চামচ হলুদ, হাফ চামচ আদার রস মিশিয়ে নিন। তারপর খালিপেটে তা পান করুন। নিয়মিত পানে ওজন কমবে।