নিজস্ব প্রতিবেদক : আগামী ৪ ডিসেম্বররোববার ফিদেল কাস্ত্রোর শেষ কৃত্যানুষ্ঠানের দিন রাজধানীতে আলোর মিছিল করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার সিপিবির কেন্দ্রীয় দপ্তর বিভাগের চন্দন সিদ্ধান্ত এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী রোববারবিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলোর মিছিলটি শুরু হবে। টিএসসি, শাহবাগ হয়ে মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তনে’ গিয়ে শেষ হবে। কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে সিপিবি-বাসদের নেতারা বক্তব্য রাখবেন। সিপিবি-বাসদ জোটের পক্ষ থেকে আলোর মিছিল কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

