ঢাকাThursday , 1 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের উন্নয়নে সমালোচনা করুন

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : দেশের উন্নয়নের জন্য সমালোচকদের সমালোচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে অনেকের ভালো সম্পর্ক রয়েছে। এ জন্য দয়া করে আমার ভুলের সমালোচনা বন্ধ করবেন না। কারণ আপনাদের সমালোচনায় ভূত তাড়ানো সম্ভব হয়। আর ভূত তাড়াতে না পারলে দেশের উন্নয়ন করা সম্ভব হবে না।’
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। কিন্তু মানসিকতার পরিবর্তন হচ্ছে না। সড়ক দুর্ঘটনা হলো মানুষের তৈরি। এর জন্য চালক ও পথচারীদের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে। চালকরা যেমন বেপরোয়া, ঠিক তেমনি পথচারীরা। এ সমস্য দূর করতে হলে আমাদের আরো সচেতন হতে হবে।’
সড়ক দুর্ঘটনা রোধে নিজের ব্যর্থতা স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি দাবি করতে পারি দেশের অবকাঠামোগত উন্নয়ন করেছি। কিন্তু সড়ক দুর্ঘটনা রোধ করতে পারিনি। এ জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এ সমস্যা সমাধানে নিরাপদ সড়ক চাই আন্দোলন যেভাবে কাজ করছে তা সবাইকে করতে হবে। তাহলে আমরা সড়ক দুর্ঘটনা রোধ করতে পারব।’
নিসচার ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামালের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।