ঢাকাThursday , 1 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মওদুদের বিরুদ্ধে নাইকো মামলার কার্যক্রম স্থগিত

Link Copied!

MOWDUDনিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মওদুদ আহমদের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
দুদকের পক্ষে ছিলেন, আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
তবে অন্যান্য আসামির বিরুদ্ধে নাইকো মামলার বিচার কাজ নিম্ন আদালতে চলছে। এই মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।