ঢাকাWednesday , 30 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সু চি’র নোবেল পরিহাসে পরিণত হয়েছে

Link Copied!

DUDUনিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর নিরাপত্তা বাহিনীর নির্যাতনের বিষয়ে অং সান সু চির নীরবতা তার নোবেল পুরস্কার প্রাপ্তিকে ‘পরিহাসে’ পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ‘মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবি’তে এই কর্মসূচির আয়োজন করে ‘বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ’ নামের একটি সংগঠন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘শান্তির ক্ষেত্রে যে নেত্রী নোবেল পুরষ্কার পেয়েছে, মানবতার ক্ষেত্রে তিনি আজ ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। নির্যাতনের বিষয়ে তার নীরবতা নোবেল পুরস্কারকে পরিহাসে পরিণত করেছে।’
তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে মানবতার ক্ষেত্রে অং সান সূচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনই ফেল করেছেন। রোহিঙ্গা ইস্যুতে মানবতার ক্ষেত্রে দুজনই ব্যর্থ হয়েছেন।’
মিয়ানমারে নির্যাতিত হয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে চাইছে তাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অনতিবিলম্বে বর্ডার খুলে দিয়ে তাদেরকে শরণার্থী হিসেবে বাংলাদেশে প্রবেশের সুযোগ দিন। ঠা-া মাথায় তাদের বিষয়ে সিদ্ধান্ত নিন।’
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন, ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনে’র সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের মহাসচিব মোস্তফা কামাল, শাহাবাগ থানা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।