ঢাকাWednesday , 30 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা শুক্রবার

Link Copied!

Hasina1নিজস্ব প্রতিবেদক : দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। আগামী শুক্রবার দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া এবং প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই কর্মসূচি পালন করতে আওয়ামী লীগ তার সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত কর্মসূচি সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে পালনের জন্য অনুরোধ জানিয়েছেন।