ঢাকাWednesday , 30 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন বিশেষ দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস এবং স্বৈরাচারী পতন দিবস উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশে বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন করা হবে।’সকালে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন।’
বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যগে একটি আলোচনা সভা করা হবে। তবে এর সময় ও তারিখ পরে জানানো হবে বলে জানান ফখরুল।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে একটি বিজয় র্যা লী করবে বিএনপি। তবে এটা অনুমতির উপর নির্ভর করছে কখন এবং কত তারিখ হবে। ২৮ ডিসেম্বর রাজধানীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল একটি মুক্তিযোদ্ধা সমাবেশ করবে। এছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হবে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি।
এদিকে ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে কেন্দ্রীয় পর্যায়ে ও সারাদেশে স্থানীয় পর্যায়ে আলোচনা সভা করবে বিএনপি।
যৌথ সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেয়াজ, নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজ্জামেল হক, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্তা, জাসাসের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মনির খান, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।