ঢাকাWednesday , 30 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার বিরুদ্ধে প্রতিবেদন ২৫ জানুয়ারি

Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
সারা দেশে হরতাল-অবরোধে ৪২ জনকে পুড়িয়ে মারার অভিযোগে হত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বুধবার দিন ধার্য ছিল। কিন্তু এদিন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।
মামলার অপর তিন আসামি হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দীন আহমদ, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও শমসের মবিন চৌধুরী।
গত বছর ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি দায়ের করেন। আদালত গুলশান থানার অফিসার ইনচার্জকে (ওসি) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। দণ্ডবিধি ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় মামলাটি দায়ের করা হয়।
বিভিন্ন পত্রিকার সংবাদের উদ্বৃতি দিয়ে মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালে ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ৪২ জনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যাদের মধ্যে একই বছরের ২৭ জানুয়ারি ট্রাকচালক আব্দুর রহমান ও বকুল দেবনাথ, ১৩ জানুয়ারি আড়াই বছরের শিশু সাফির, জেসমিন আক্তার, ১৫ জানুয়ারি স্কুল ছাত্র রাজন আলী, বাসচালকের সহকারী তোফাজ্জল, ট্রাক চালকের সহকারী সোহাগ বিশ্বাস রয়েছেন।
উক্ত হত্যাকাণ্ডের দায়ভার অবরোধ ও হরতাল আহ্বানকারী ২০ দলীয় জোটের প্রধান বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং অপর তিন আসামির ওপর বর্তায়। অন্যদিকে অনির্দিষ্টকালের অবরোধ ও হরতাল দিয়ে মানুষ হত্যা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধঘোষণার শামিল হিসেবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের মধ্যে পড়ে।’