নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণের উদ্দেশে যৌথসভা ডেকেছে বিএনপি। বুধবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথসভা হবে।
বিএনপির দপ্তর সম্পাদক মুনির হোসেন সভার বিষয়টি জানিয়েছেন।
যৌথসভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।
এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে গণমাধ্যমের সামনে কর্মসূচিও তুলে ধরবেন তিনি।

