ঢাকাSunday , 27 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফখরুলসহ ৬৩ জনের অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

Link Copied!

fakrulনিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর একটি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে।
আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।রোববার মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানির জন্য প্রস্তুত নয় জানিয়ে সময়ের আবেদন করেন। সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির অভিযোগ শুনানির জন্য এ দিন ঠিক করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে শেরেবাংলা নগর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে সংশ্লিষ্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০১৪ সালের ১২ জানুয়ারি শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন ।